চোর সন্দেহে গাড়ি চালক নয়ন ও তার পরিবারকে দুই দিন আটকে নির্যাতনের অভিযোগ, স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

প্রকাশিত: ১১:৩৬ পূর্বাহ্ণ, জুন ১৩, ২০২৬

চোর সন্দেহে গাড়ি চালক নয়ন ও তার পরিবারকে দুই দিন আটকে নির্যাতনের অভিযোগ, স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

চোর সন্দেহে গাড়ি চালক নয়ন ও তার পরিবারকে দুই দিন আটকে নির্যাতনের অভিযোগ, স্ত্রীকে ধর্ষণের চেষ্টা

মাগুরা থেকে মিজানুর রহমান:

মাগুরার সদর উপজেলার রামনগর এলাকায় চোর সন্দেহে এক নসিমন চালককে তার স্ত্রী ও শিশু সন্তানসহ দুই দিন আটকে রেখে শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছে। এ সময় চালকের স্ত্রীকে ধর্ষণের চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা।

ভুক্তভোগী শ্রীপুর উপজেলার কালিনগর গ্রামের নয়ন মণ্ডল জানান, গত বুধবার দিবাগত রাতে রামনগর বাজার এলাকা থেকে একটি পাঁচ চাকার নসিমন গাড়ি চুরি হয়ে যায়। সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে গাড়িটি বাজারসংলগ্ন স্থানে পার্কিং করা ছিল। পরে সেখান থেকেই গাড়িটি চুরি হয়।

গাড়িটি হারিয়ে যাওয়ার বিষয়টি তিনি মালিক নাসিম মোল্লাকে ফোনে জানান। এরপর নাসিম মোল্লা, তার ছেলে, ভাই এবং আরও কয়েকজন মিলে তাকে জোরপূর্বক আটক করে নিজেদের বাড়িতে নিয়ে যান বলে অভিযোগ করেন নয়ন। সেখানে তাকে দুই দিন আটকে রেখে বিভিন্নভাবে নির্যাতন করা হয়।

নয়ন আরও জানান, তার স্ত্রী ও ছয় বছরের সন্তান তাকে উদ্ধারের জন্য সেখানে গেলে তাদেরও আটকে রাখা হয়। একপর্যায়ে তার স্ত্রীকে ধর্ষণের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তিনি। এ সময় বিদেশফেরত এক আত্মীয় তাদের উদ্ধারে গেলে তাকেও আটকে রাখার চেষ্টা করা হয় এবং তার মোটরসাইকেল জব্দ করে রাখা হয় বলে দাবি করা হয়েছে।

এদিকে ঘটনার একপর্যায়ে নাসিম মোল্লার কাছে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন আসে। ফোনদাতা ৫০ হাজার টাকা দাবি করে এবং টাকা দিলে চুরি হওয়া নসিমন ফিরিয়ে দেওয়ার কথা বলে। এরপর নাসিম মোল্লা বুঝতে পারেন যে গাড়ি চুরির ঘটনায় চালক নয়ন মণ্ডলের সম্পৃক্ততা নেই বলে দাবি করেন ভুক্তভোগীরা। পরে নয়ন, তার স্ত্রী ও সন্তানকে ছেড়ে দেওয়া হয়।

নির্যাতনের শিকার নয়ন মণ্ডল ও তার পরিবার প্রাথমিক চিকিৎসার জন্য মাগুরা সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় তারা আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। অভিযোগের বিষয়ে তাদের বক্তব্য জানার চেষ্টা অব্যাহত রয়েছে।

এ সংক্রান্ত আরও সংবাদ