ঢাকা | |
প্রকাশিত: 5:17 AM, June 14, 2026
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির সভা অনুষ্ঠিত
মাগুরা থেকে মিজানুর রহমান:
মাগুরা জেলা ক্রীড়া সংস্থার নবগঠিত এডহক কমিটির প্রথম সভা শনিবার (১৩ জুন ২০২৬) সন্ধ্যায় জেলা ক্রীড়া সংস্থার সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
সভায় সভাপতিত্ব করেন মাগুরার জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মোতাকাব্বীর আহমেদ। জেলা ক্রীড়া সংস্থার নবনিযুক্ত সদস্য সচিব রুবাইয়াত হোসেন খান সভা পরিচালনা করেন।
সভায় এডহক কমিটির সদস্যদের পাশাপাশি জেলার বিভিন্ন ক্রীড়া সংগঠক উপস্থিত ছিলেন। উপস্থিত সদস্যরা জেলার ক্রীড়াঙ্গনের সার্বিক উন্নয়ন, খেলাধুলার প্রসার এবং নতুন প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলার বিষয়ে মতামত তুলে ধরেন।
সভায় জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক ক্রীড়া ক্যালেন্ডার প্রণয়ন, জেলা মহিলা ক্রীড়া সংস্থার কার্যক্রম আরও সক্রিয় করা এবং উপজেলা ক্রীড়া সংস্থাগুলোকে গতিশীল করার বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া জেলার বিভিন্ন খেলাধুলার নিয়মিত আয়োজন ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়ন নিয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মোতাকাব্বীর আহমেদ বলেন, জেলার ক্রীড়াঙ্গনকে আরও প্রাণবন্ত ও সুসংগঠিত করতে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন।
Design and developed by zahidit.com