ঢাকা | |
প্রকাশিত: 3:16 PM, June 21, 2026
মাগুরায় কাউন্সিলর প্রার্থীর ফেসবুক আইডি হ্যাক, সতর্ক থাকার আহ্বান
মাগুরা থেকে মিজানুর রহমান:
মাগুরা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের আলোচিত কাউন্সিলর প্রার্থী মোঃ রিপন আকাশ অপু’র ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে বলে জানা গেছে।
রবিবার তিনি এক বিবৃতিতে জানান, তার ব্যবহৃত ফেসবুক আইডিটি অজ্ঞাত ব্যক্তি বা চক্রের নিয়ন্ত্রণে চলে গেছে। এ কারণে ওই আইডি থেকে পাঠানো কোনো বার্তা, আর্থিক লেনদেনের অনুরোধ বা অন্য কোনো যোগাযোগের বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
রিপন আকাশ অপু বলেন,আমার ফেসবুক আইডি হ্যাক হওয়ায় বর্তমানে সেটির ওপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। তাই ওই আইডি থেকে কেউ যোগাযোগ করলে বা কোনো ধরনের তথ্য চাইলে তা বিশ্বাস না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি।
তিনি আরও জানান, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং আইডি পুনরুদ্ধার ও হ্যাকারদের শনাক্ত করতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ ঘটনায় বন্ধু, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ জনগণকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
Design and developed by zahidit.com